অধ্যায়-৫
রিভেটকৃত ওয়েল্ডকৃত অংশের ড্রয়িং তৈরী করা।
৫.১ প্রথা মেনে এবং
প্রতীক ব্যবহার করে রিভেটকৃত এবং ওয়েল্ডকৃত অংশ আঁকা।
চিত্র>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
৫.২) রিভেটকৃত এবং ওয়েল্ডকৃত জোড়ার একটি পূর্ন সেট আঁকা।
চিত্র>>>>>>>>>>>>>>>???????????????????????????????????????
অধ্যায়-৬
ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন লাইন, স্ট্রাকচার।
৬.১ টিউবুলার পোলঃ
চিত্র>>>>>>>>>>>>>???????????
স্টীল পোলঃ ইলেক্ট্রিক্যাল ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে সব
টিউবুলার বা গোলাকৃতি পোল ব্যবহার করা হয় তা সব সময়ই একই আকারের হতে হবে এমন কোনো
কথা নেই। যে বৈশিষ্টের উপর ভিত্তি করে পোলের ডিজাইন করা হয় তা নিন্মরুপ-
প্রথমেই হিসেব করতে হয় পোলের দৈর্ঘ্য। নির্দিষ্ট দৈর্ঘ্যবিশিষ্ট পোলে যে পরিমান
লাইন বা পরিবাহী টানানো হবে সে তারের ওজন,পোলের নিজস্ব ওজন,ঝড় বৃষ্টিতে তার এবং
পোলের গায়ে যে পরিমান প্বার্শ চাপ তৈরী করতে পারে তার মান ইত্যাদি হিসাব করে
প্রয়োজনীয় সামর্থ্যের মান হিসেব করা হয়। পোলের গায়ে যে পরিমান প্বার্শ চাপ তৈরী
করতে পারে তার মান ইত্যাদি হিসাব করে প্রয়োজনীয় সামর্থ্যের মান হিসাব করা হয়।
পোলের সঠিক কার্যকারিতার জন্য factor of safety দ্বারা গুন করে পোলের মোট
সামর্থ্য নির্নয় করা হয়। নির্ণীত strength বিশিষ্ট পোল তৈরি
করাই মূখ্য উদ্দেশ্য। একই পরিমান যান্ত্রিক লোড বহন করতে পারে এমন পোলের ডিজাইনের
ভিন্নতা ঘটতে পারে। যেমন- পোলের ডায়ামিটার কম হয়ে ওয়ালের পুরুত্ব বেশি হলে বা পোলের ডায়ামিটার বেশি হয়ে ওয়ালের
পুরুত্ব কম হয়ে সমযান্ত্রিক লোড বহন করতে পারে। তাই একটি ট্রান্সমিশন লাইনের জন্য
পোলের ডিজাইন পরিমাপ বিশিষ্ট হতে পারে।
৬.১ চিত্রে একটি ৯ মিটার দীর্ঘ পোল এবং ৬.১ (বি) নং চিত্রে একটি ১১ মিটার
দীর্ঘ পোলের গঠন দেখানো হল। গোলাকার পোলটি নিচের দিক থেকে উপরের দিকে কয়েকটি
পর্যায়ে সরু হয়ে গেছে। তাই এই পোলকে স্টেপড টিউবুলার স্টিল পোল বলা হয়। পোলের নিচের দিকে বেশি যান্ত্রিক লোড এবং উপরের
দিকে যান্ত্রিক লোড কম বিধায় মেটালের সাশ্রয়ের জন্য,বাতাসের চাপ কমানোর জন্য, অজন
কমানোর জন্য যান্ত্রিক শক্তি ঠিক রেখে নিচের ডায়ামিটার এবং পুরুত্বের তুলনায় উপরের
দিকের ডায়ামিটার এবং পুরুত্ব কম করা হয়ে
থাকে।
বৃষ্টির পানি বা ক্ষতিকর কিছু না ঢুকার জন্য পোলের উপর মাথায় একটি প্লেট
দ্বারা তৈরী ক্যাপ ওয়েল্ডিং করে দেয়া হয়। অনুরুপভাবে পোল মাটিতে নিচের দিকে ডেবে
না যাওয়া ও প্বার্শ চাপ সহ্য করার জন্য,ভিতরে কিছু না ঢুকার জন্য একটি ভারি প্লেট
ওয়েল্ডিং করে দেওয়া হয়, যাকে বেস প্লেট বলে। পোলের আর্থ ওয়্যার এবং বডিতে আর্থিং
কানেকশনের জন্য নিচের দিকে একটী নাট বোল্ট ক্লিপ এঙ্গেল থাকে । বিদ্যুত
ব্যবস্থার সুবিধা ও নিরাপত্তার কারনে প্রতি পোল হতে একটি আর্থ লীডের মাধ্যমে
আর্থিং করা হয়ে থাকে।
চিত্র>>>>>>>>>>>??????????????
৬.২) কংক্রিট পোলঃ-
স্টিলের পোলে মরিচা পড়ে বেশ কিছুদিন পর নষ্ট হয়ে যায়,কাঠের পোলও দীর্ঘকাল
স্থায়ী হয় না, তাই এসব অসুবিধা দূরীকরনে কংক্রিট পোল ব্যবহার করা হয়। কংক্রিট পোল
বিভিন্ন ধরনের হতে পারে। যেমন- I shapped pole, rectangular pole, circular pole.
৬.২.১) গোলাকার বিশিষ্ট কনক্রিট পোলঃ-
৬.৬ নং চিত্রে একটি ৯মিটার দীর্ঘ সার্কুলার ক্রস-সেকশনাল বিশিষ্ট SPC পোল
দেখানো হল। তুলনামুলকভাবে এ পোলগুলো অত্যাধিক শক্তিশালী হয়। প্রথমে একটি শোয়ানো
লম্বা ফর্মের মধ্যে দেয়া হয়। খুব জোরে অবিরত দ্রুত ভাবে ঘুরতে থাকায়
সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য কংক্রিট খুবই ঘনভাবে জমে যায়। অতঃপর নির্দিষ্ট সময়
পরে স্টিম চালনা করে কিউরিং করা হয়। এবং পরবর্তীতে পানি দ্বারা কিউরিং করা হয়। ৩.৪
মিলিমিটার ব্যাসের স্টিল ওয়্যার দ্বারা H7 নং HTW কে উপর মাথা হতে নিচ পর্যন্ত স্পাইরাল আকারে পেচিয়ে নেয়া হয়।
চিত্র>>>>>>>>>>>>>>>????????????????????????????????????
৬.২.২ I আকৃতি বিশিষ্ট পোল।
৬.১৪ নং চিত্রে একটি ২০০ ডেকা নিউটন শক্তি সম্পন্ন I-shaped, prestressed
concrete pole দেখানো হল। ডিজাইনের ভিন্নতা অনুসারে রেকটেংগুলার
পোলের তুলনায় I আকৃতির পোলে সিমেন্ট মসলা কিছু কম লাগে ।
৬.১৪ এবং ৬.১৫ নং চিত্রে একটি ৯মিটার
লম্বা পোলের দুদিক হতে ভিউ দেখানো হল।
চিত্র>>>>>>>>>>>?????????????????????
৬.৩) কাঠের গোলাকার পোলঃ-
৬.১১ নং চিত্রে কাঠের পোল দেখানো হয়েছে। বিশেষ ধরনের কতগুলো গাছ আছে যেগুলো
আগাগোরা প্রায় একই রকম মোটা হয়। এবং উঁচু হয়। এ ধরনের গাছকে পোল হিসেবে ব্যবহার
করা যেতে পারে। রোদ বৃষ্টিতে যেন সহজেই নষ্ট না হয় এবং পোকা না ধরে সে জন্য এই পোল
গুলো ব্যবহারের পূর্বে বিশেষ ধরনের প্রসেসিং করা হয়। অতঃপর মাপ অনুযায়ী হোল করে
পোল করে হিসেবে ব্যবহৃত হয়।
চিত্র>>>>>>>>>>>>>??????????????????????????????????
হোলের অবস্থানঃ
ক্রস আর্ম ফিটিংস বা পোল ওয়্যার রেক অর্থাৎ যার মধ্যে ইনসুলেটর সহ তার আটকানোর
জন্য লাইনের ভোল্টেজের মান এবং লাইনের অবস্থান বিবেচনা করতে হয়। তাই সে হিসেবে
রেককে পোলের সাথে নাট –বোল্টের সাথে আটকানোর সুবিদার্থে পোলের বিভিন্ন জায়গায়
বোল্ট এর মাপ অনুযায়ী ছিদ্র বা হোল করতে হয়। এ হোলের অবস্থানকে হোল কনফিগারেশন
বলে।
চিত্র>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>???????????????????
৬.২.৩) আয়তাকার আকৃতির পোলঃ-
চিত্র?>>>>>>>>>>>>>>>>>>>>>>>???????????????????????????????
অধ্যায়-৭
ইলেকট্রিক্যাল
যন্ত্রপাতির সিম্বল, গঠন,স্থাপন ব্যবহারদি।
৭.১) ইলেকট্রিক্যাল সিম্বলসঃ যে চিহ্নের বৈদ্যুতিক সরঞ্জামাদি বা কম্পোনেন্ট
বা বৈদ্যুতিক বিষোয়াদিকে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ইলেক্ট্রিক্যাল
সিম্বল বা বৈদ্যুঅতিক প্রতিক বলে। একই কম্পোনেন্টের চিহ্ন বিভিন্ন দেশে
বিভিন্নভাবে প্রকাশ করা যেতে পারে। তবে কোনো একটি দেশের প্রকৌশলী গন ঐ দেশের
নির্দিষ্ট প্রতিক ব্যবহার করে থাকে। এই খানে যে সকল প্রতীক দেয়া হয়েছে তা আমেরিকান
পদ্ধতি অনুসৃত।
চিত্র????????????????????????>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
অক্ষর ক্রমানুসারে ইলেক্ট্রিক্যাল সিম্বলঃ-
নিন্মে কতগুলো ইলেক্ট্রিক্যাল কম্পোনেন্টের প্রতীক দেওয়া হলো যে গুলো আমেরিকান
স্ট্যান্ডার্ড অনুসৃত। প্রতীককে সহজেই খুঁজে পাবার জন্য অক্ষর ভিত্তিক সাজানো
হয়েছে তবে একটু গুছিয়ে নিতে হবে। যেমন- OCB( Oil Circuit Breaker) এটি প্রথমেই O
দ্বারা শুরু হলেও মূলতঃ এটি সার্কিট ব্রেকারের শ্রেনীভূক্ত। তাই OCB
কে সার্কিট ব্রেকার এর শ্রেনীতে বা সিরিজে ফেলা হয়েছে। Two
pin socket, Three pin socket ইহাদের প্রথম অক্ষর T, তাই বলে T গ্রুপে না গিয়ে S গ্রুপে
গিয়েছে কারন মূলতঃ এটি হচ্ছে সকেট।
চিত্র?????????????????????????????????????>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>??????????????????????????????????????????????????????????????
অধ্যায়-৮
ট্রান্সমিশন ও
ডিস্ট্রিবিউশন লাইনে ইনসুলেটর এর ব্যবহার।
৮.১) সাসপেনশন টাইপ ইনসুলেটরঃ
চিত্র???????????????ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ>>>>>>>>>>>>>>????????????????????
যে সকল ইনসুলেটর ক্রস আর্ম হতে পরিবাহিকে ঝুলিয়ে রেখে সে গুলোকে সাসপেনশন টাইপ
ইনসুলেটর বলে। সাধারনত সাসপেনশন টাইপ ইনসুলেটর একাধিক ইউনিট নিয়ে গঠিত । একাধিক
ইউনিট নিয়ে গঠিত মালার ন্যায় ইনসুলেটরকে বলা হয় স্ট্রিং ইনসুলেটর বলে। প্রতিটি
ইউনিটকে বলা হয় ডিস্ক । কৌনিকভাবে টানবিশিষ্ট লাইনেও ডিস্ক ইনসুলেটর যথেষ্ট
ব্যবহৃত হয়। এ ইনসুলেটর এর সবচেয়ে বড়সুবিধা এই যে, শুধুমাত্র ইউনিটের সংখ্যা
পরিবর্তন করে যে কোন মানের উচ্চ ভোল্টেজ ব্যবহার যোগ্যতা এবং কোনো একটি ইউনিট নষ্ট
হয়ে গেলে ঐ ইউনিট বা ইউনিটসমূহ বদলে দিলেই চলে, ফলে আর্থিক দিক দিয়েও যথেষ্ট
সুবিধাজনক।
৮.১ নং চিত্রে দুই ইউনিট বিশিষ্ট বা দুটি ডিস্ক বিশিষ্ট একটি সাসপেনশন
ইনসুলেটরের ছবি দেওয়া হয়েছে। একটি ইউনিটের সাথে আরেকটি ইউনিট নাট-বোল্ট আটকানো
থাকে।
চিত্র?????????????????>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
একটি গ্যালভানাইজড আয়রনের বোল্টের উপর সিমেন্ট, পোর্সেলিন, MCI নির্দিষ্ট
নিয়মে বসিয়ে ইউনিট টি তৈরি করা হয়েছে।
পোর্সেলিন অংশ টিকে অত্যন্ত মসৃন ও চকচকে
অবস্থায় তৈরি করা হয়। যেন ময়লা বা বৃষ্টির পানি আটকিয়ে না থাকে। কেননা পানি ও ময়লা আটকে থাকলে ইনসুলেশন গুনাগুন
কমে যায়। ডিস্কটির নিচের দিকে কয়েকটি শেল থাকে যাতে বোল্টের মাধ্যমে আর্থ এবং
পরিবাহির মধ্যে লিকেজ কারেন্টের পথের দূরত্ব বৃদ্ধি পায়, উপরন্ত বৃষ্টির পানি ইনসুলেটরের
উপরে পড়লেও নিচের দিকটি শুঅকনা থাকে বলে ইনসুলেটরের কার্যকারিতা রক্ষা হয়।
৮.২) ১১কেভি পিন টাইপ ইনসুলেটর ।
চিত্র???????????????????>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
একটি পিন টাইপ বোল্টের উপর এই ইনসুলেটর বসানো থাকে বলে একে পিন ইনসুলেটর বলে।
৮.৪ নং চিত্রে একটি পিন টাইপ ইনসুলেটর সর্বোচ্চ ৩৩কেভি পর্যন্ত লাইনে ব্যবহার করা
হয়।
পিন টাইপ ইনসুলেটর যে প্যাচের মধ্যে বোল্ট আটকানো থাকে সেই প্যাচ বা থ্রেডটুকু
তৈরিতে নরম মেটাল হিসেবে সীসা ব্যবহৃত হয় যেন ইনসুলেটর এ বাহির হতে কোনো টান বা
চাপ পড়লে সে চাপের শক নরম মেটাল কমিয়ে দিতে
পারে। এভাবে যান্ত্রিক শকের পরিমান কমিয়ে ইনসুলেটর ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা
পায়।
চিত্র???????????????????????????????????>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
৮.৬ নং চিত্রে একটি সাধারন পিন টাইপ ইনসুলেটর এর এলিভিশন দেখানো হয়েছে। এগুলো
সর্বোচ্চ ৫০০ ভোল্ট পর্যন্ত লাইনে ব্যবহৃত হয়ে থাকে।
চিত্ত্র???????????????????>>>>>>>>>>>>>>>>>>>
৮.৩) শ্যাকল টাইপ ইনসুলেটর ঃ
৮.২.৩ নং চিত্রে আটকানো স্ট্র্যাপ সংযুক্ত অবস্থায় একটি শ্যাকল টাইপ ইনসুলেটর
এর এলিভিশন দেখানো হয়েছে। সাধারনত সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইনে ১২৩০/৪৪০ এসি
এদের অধিক ব্যবহার দেখা যায়। ৮.২৫ নং চিত্রে একটি শ্যাকল টাইপ ইনসুলেটর সেকশনাল
ভিউ এবং ৮.২.৪ তে টপ ভিউ দেখানো হয়েছে।
চিত্র>>>>>>>>>>>>>>>>>>>??????????????????????????????????????????????????????????????????
0 comments:
Post a Comment