Tuesday, January 17, 2017

মন ফকিরা......মনের কথা। Mon Fokira

মন ফকিরা......মনের কথা।

মন ফকিরা ......মনের কথা।
কথা গুরুজীরা জানে রে... মনের কথা।
একটা বাঁশ গাছে তে লংকা ধরে,
বাঁশ গাছে তে লংকা ধরে,
বেগুন গাছে ঝিঙা রে......
মন ফকিরা......মনের কথা।
কথা গুসাইজীরা জানে রে...
মন ফকিরা...মনের কথা।
সকাল বেলায় লস মগ্ন,
দুপুর বেলায় বিয়ে রে...
দুপুর বেলায় বিয়ে রে......
সকাল বেলায় লস মগ্ন,
দুপুর বেলায় বিয়ে রে...
দুপুর বেলায় বিয়ে রে......
আরে বিকেল বেলায় বৌ টা এলো।
বিকেল বেলায় বৌ টা এলো।
ছেলে কোলে নিয়ে রে।
মন ফকিরা......মনের কথা।
কথা গুসাইজীরা জানে রে...
 সাগরেতে জল নাই নদীতে মারে ঢেউ।
ওরে নদীতে মারে ঢেউ।
সাগরেতে জল নাই, নদীতে মারে ঢেউ।
ওরে নদীতে মারে ঢেউ।
 আমার বাপের যখন হয়নাই বিয়ে ,
বাপের যখন হয়নাই বিয়ে
বেটার কোলে বউ রে।
মন ফকিরা......মনের কথা।
কথা গুরুজীরা জানে রে...
চিল বিয়াইলো নাদেরে ভাই,
বিড়াল বিয়াইলো ঢালে।
চিল বিয়াইলো নাদেরে ভাই,
বিড়াল বিয়াইলো ঢালে।
আরে তাদের ছানা ধরে খেল,
একটা দাড়িপোনা মাছেরে...।।
মন ফকিরা......মনের কথা।
দেশজুড়ে বাবাজী এলো,
আসমান জুড়ে ক্যাথা,
দেশজুড়ে বাবাজী এলো,
আসমান জুড়ে ক্যাথা ,
আর ঐ বাবাজি মরে গেলে,
সমাধী দিবো কোথা রে??
মন ফকিরা......মনের কথা।
কথা গুসাইজীরা জানে রে...
একটা বাঁশ গাছে তে লংকা ধরে,
বাঁশ গাছে তে লংকা ধরে,
বেগুন গাছে ঝিঙা রে......
মন ফকিরা......মনের কথা।
কথা গুরুজীরা জানে রে...
মন ফকিরা......মনের কথা।

কথা গুসাইজীরা জানে রে... 




1 comment:

  1. খুব বেশিই প্রিয় একটি গান😍😍😍😍

    তবে কিছু কিছু কথার অর্থ খুজে ফিরি।
    এখনো পাইনি😋

    ReplyDelete