Tuesday, January 17, 2017

কিছু দিন মনে মনে

কিছু দিন মনে মনে

কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
ইশারায় কইবি কথা গোঠে মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে

(
বলি) শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে

(
বলি) শ্যাম-সায়রে নাইতে যাবি
জলকে পরশ করবি কেনে
সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
বলি গায়ের বসন ভিজবে কেনে

(
বলি) উতর যাবি সতর হবি
বলবি আমি যাই দক্ষিণে
আর মনের কথা থাকবে মনে 
অরসিকে জানবে কেনে।



গানের লিংক কিছু দিন মনে মনে



0 comments:

Post a Comment