Saturday, August 9, 2014

হাত পায়ের আঙ্গুলের কালো দাগ দূর করে টানটান করার উপায়


সবসময় সুন্দর ও আকর্ষনীয় থাকার প্রথম শর্ত হচ্ছে দাগহীন ত্বক। কিন্তু ত্বককে দাগহীন ও পরিষ্কার রাখা খুব বেশী সহজ হয় না কারন আমাদের বেশীরভাগ সময়ই কাজের জন্য বাইরে থাকতে হয়। আর শুধুমাত্র মুখ দাগহীন থাকলেই সৌন্দর্য পরিপূর্ন হয় না। মুখের পাশাপাশি আমাদের হাত পায়ের ও যত্ন নেওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যায় আমাদের মুখের সাথে হাত পায়ের রঙ মিশে না। বিশেষ করে বেশীক্ষন রোদে পুড়লে হাতে পায়ে বাদামী ও কালো কালো এক ধরনের ছোপ পড়ে। এছাড়া হাতের আঙ্গুলের ভাজে কিছুটা কুচকে থাকার জন্য অনেক সময় হাতের আংটি অথবা চুড়ি পড়লে মানানসই হয় না। এক্ষেত্রে এই সব সমস্যা থেকে মুক্তি পেতে আমরা বাসায় বসেই কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি। এতে যেমন বাড়তি খরচ ও কম হবে আর তার সাথে সাথে সময় ও কম লাগে। তাই আজ আমরা হাত পায়ের কালো দাগ দূরীকরনের কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব।
লেবুর রসঃ


কালো দাগ দূর করতে লেবুর রসের তুলনা হয় না। এক্ষেত্রে বাইরে থেকে এসে প্রথমে হাত পা ভালো করে পানি দিয়ে ধূয়ে নিন। এরপর একটা লেবু কেটে তা খোসা সহ রস ভালোভাবে হাত পায়ের আঙ্গুলে ভালভাবে ঘষে নিন। এবার এভাবে ২০ থেকে ১৫ রেখে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
একটা লেবু চিপে নিয়ে এর সাথে এক চামুচ চিনি মিশিয়ে নিন। এবার এটা হাত পায়ের আঙ্গুলের ভাজে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এর পর হালকা গরম পানি দিয়ে ঘষে ঘষে তুলে নিন। এটি আপনার হাত পায়ের জন্য ন্যাচারাল স্ক্রাব হিসেবে কাজ করবে।
অর্ধেক লেবুর রসের সাথে ১ চা চামুচ মধু মিশিয়ে পেষ্ট তৈরী করে নিন। এবার এই পেস্ট কালো ছোপ ও আঙ্গুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ৩০ মিনিট পর কুসুম গরম পানিতে ধুয়ে নিন। এটা আপনার হাত পায়ের পোড়া দাগ দূর করতে সাহায্য করবে।


চালের গূড়া ও তরমুজের রসঃ


কয়েক টুকরা তরমুজ ব্লেন্ড করে এর সাথে ১ টেবিল চামুচ চালের গুড়া মিশিয়ে নিন। এবার গোসল করার ১৫ মিনিট পূর্বে এটি হাত পায়ে লাগিয়ে নিন। এর পর হাত দিয়ে আলতো করে ঘষে ঘষে তুলে নিন।


পেপে ও বেসনের পেস্টঃ


একটা পাকা পেপে ভালোভাবে ব্লেন্ড করে এর সাথে ২ চামুচ বেসন মিশিয়ে নিন। যেহেতু হাত ও পায়ের চামড়া ত্বকের তুলনায় বেশী শক্ত হয় তাই এটা লাগিয়ে তুলে ফেলার সময় ভালভাবে ঘষে ঘষে তুলতে হবে। এবার গোসলের আগে তুলে নিয়ে ঠান্ডা পানিতে হাত পা ধুয়ে নিন।


হলুদ গুড়াঃ


দাগ দূর করতে হলুদের বিকল্প নেই। প্রথমে এক চামুচ হলুদ গুড়ার সাথে ১ চা চামুচ লেবুর রস মিশিয়ে পেষ্ট করে নিন। এবার এটি হাত পায়ের আঙ্গুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ৩০ মিনিট পর লেবুর রস দিয়ে ঘষে তুলে নিয়ে ঠান্ডা পানিতে হাত পা ধুয়ে নিন। এটী আপনার হাত পায়ের কালো দাগ দূর করার সাথে সাথে ত্বককে আরো টানটান করে।


এলোভেরা জেলোঃ


একটা এলোভেরা কেটে জেলো বের করে নিন। এবার এটা হাত পায়ের আঙ্গুল ও আক্রান্ত জায়গায় লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করে হাত পা ধুয়ে নিন। এতে করে হাত পা অনেক টানটান ও মসৃণ হবে
- See more at: http://eurobdnews.com/todays-beauty-tips-of-bangladesh/2014/07/26/63155#sthash.RkESgZqD.UxTVofOI.dpuf

0 comments:

Post a Comment