Tuesday, August 5, 2014

সকালবেলা যে ৫ টি কাজ করা কখনোই উচিৎ নয়

একটি দিন তখনই ভালো যায় যখন দিনের শুরুটা সুন্দর হয়। সকালটা আমাদের সকলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ একটি সময়। সকালের শুরুটাই আমাদের বলে দেয় পুরো দিনটি কী রকম যাবে। তাই সকালে আমরা কী করছি, না করছি তার প্রতি লক্ষ্য রাখা অত্যন্ত জরুরী। কারণ আমাদের নিজেদের কাজের ওপরেই আমাদের মন মেজাজ এবং শারীরিক সুস্থতা অনেকাংশে নির্ভর করে ।
তাই সকালে এমন কিছু কাজ এড়িয়ে চলা উচিৎ যা পুরো দিনটিকে নষ্ট করে দিতে পারে। এমন কিছু কাজ রয়েছে যা মন মেজাজের পাশাপাশি দেহকেও পরিশ্রান্ত করে ফেলতে পারে দিনের শুরুতেই। এই ভুল কাজগুলো এড়িয়ে যাওয়া উচিৎ সকলের।
মন মেজাজ খারাপ করে ঘুম থেকে ওঠা
সকালে অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে সারাদিনের কাজের কথা মাথায় এলেই মন মেজাজ খারাপ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু আপনি যদি এইসব কথা ভেবে খুব মন মেজাজ খারাপ করে ঘুম থেকে উঠে থাকেন তবে তা হবে অনেক বড় একটি ভুল কাজ। দিনের শুরুতেই মেজাজ খারাপ করে বিছানা ছাড়লে পুরো দিনটিতে আপনার নেতিবাচক মনোভাব থাকবে সকল কাজে। কিছুতেই কাজে মন বসাতে পারবেন না। তাই যতোই কাজের চাপ থাকুক দিনের শুরুটা করুন হাসিমুখে। এতে কাজে উৎসাহ পাবেন।
ঘুম থেকে উঠে আড়মোড়া না ভাঙা
আমরা সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসেই সাধারণত আড়মোড়া ভেঙে থাকি। কিন্তু এই আড়মোড়া ভাঙা নিয়েও রয়েছে অনেক বিধি নিষেধ। ঘুম থেকে উঠে বিছানায় বসে সাথে সাথেই আড়মোড়া ভাঙা এবং আড়মোড়া একেবারেই না ভাঙা দুটোতেই ঝামেলা রয়েছে। পুরো রাত বিছানায় শুয়ে সকালে হঠাৎ উঠে বসেই আড়মোড়া ভাঙায় ক্ষতি হয় হাড়ের। আবার আড়মোড়া একেবারেই না ভাঙলে মাংসপেশির আড়ষ্টতা দূর হয় না। তাই ঘুম থেকে উঠে বিছানায় বসে ৫ মিনিট সমইয় কাটিয়ে উঠে দাঁড়িয়ে তবেই আড়মোড়া ভাঙুন।
ঘুম ভেঙেই শারীরিক ব্যায়াম করা
সকাল বেলা আমাদের দেহ ধীরে সুস্থে নিজের স্বাভাবিক গতি ফিরে পায়। নিজের স্বাভাবিক গতিতে ফিরে আসার জন্য দেহকে প্রস্তুত করে নেয়ার সময় দিতে হয়। তাই ঘুম থেকে উঠেই শারীরিক ব্যায়াম করা শুরু করবেন না। খানিকক্ষণ যোগব্যায়াম করুন, হাঁটাহাঁটি করুন। এরপর খানিকক্ষণ জগিং করলেই সকালের ব্যায়াম শেষ। এর বেশি কিছু করতে যাবেন না। এতে শরীর সকালের শুরুতেই ক্লান্ত হয়ে পড়বে। কাজ করার উৎসাহ হারিয়ে ফেলবেন।
বিছানায় বসে বেড-টী পান করা
সকালবেলা বিছানায় বসেই অনেকে বেড-টী পান করার মতো ভুল করে থাকেন। ঘুম থেকে উঠেই জড়তা কাটানোর এই প্রক্রিয়াটি আপনার দেহের অপর মারাত্মক প্রভাব ফেলে। সারারাত শেষে সকালে এমনিতেই দেহে পানির অভাব হয়। তার ওপর ক্যাফেইন জাতীয় পানীয় পান করার ফলে দেহ আরও পানিশূন্য হয়ে পড়ে। তাই সকালে ঘুম থেকে উঠে চা বা কফি পানের পরিবর্তে কুসুম গরম পানিতে লেবুর রস পানের অভ্যাস গড়ে তুলুন।
সকালে নাস্তা না করা বা খুব অল্প নাস্তা করা
সারারাত শেষে সকাল বেলা আমাদের দেহ পুষ্টিকর খাবার খুঁজে থাকে। সারাদিনের এনার্জি আমরা মূলত সকালের নাস্তা থেকেই পেয়ে থাকি। তাই সকালে নাস্তা না করা কিংবা খুব সামান্য নাস্তা করা আপনার পুরো দিনটিকে নষ্ট করে দিতে পারে। কাজে এনার্জি না পাওয়া এবং ক্লান্তি অনুভব করা সকালে নাস্তা না করার ফল। তাই সকালে পুষ্টিকর এনং চাহিদামতো নাস্তা করতে ভুলবেন না। - See more at: http://www.eurobdnewsonline.com/different-news-of-bangladesh/2014/08/05/64171#sthash.9rgsavln.AqJCUQXQ.dpuf

1 comment: