লেয়ারঅধ্যায়- ১৫
লেয়ারে ড্রয়িং
ইনফর্মেশন সজ্জিত করন
১৫.০)
ভূমিকাঃ
লেয়ারে
একটি প্রচলিত শব্দ, যার অর্থ স্তর। অটোক্যাড লেয়ারে মানে অটোক্যাড স্তর। অটোক্যাড
লেয়ারে ১০০% আলো প্রবেশে বাধাহীন ট্রান্সপারেন্ট ইলেক্ট্রিনিক সীট। লেয়ারকে সচ্ছ
গ্লাস সীট কিংবা ট্রেসিং পেপারের সঙ্গে
তুলনা করা যায়। যেমন গ্লাস সীট কিংবা ট্রেসিং পেপারের নিচে কোন অবজেক্ট রাখলে তা
সহজেই দেখা যায়। অটোক্যাড লেয়ারের হাজারো লেয়ারের সর্ব নিচের লেয়ারটি দেখা যাবে।
কোন প্রজেক্ট যেমন একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ একাধিক অবজেক্ট প্রপার্টিজ থাকতে
পারে। যেমন-দেয়াল,দরজা, জানালা, ছাদ , গ্যারেজ, বারান্দা ইত্যাদি। একটি ড্রয়িং এ
যেখানে অনেক অবজেক্ট বিদ্যমান সেক্ষেত্রে অবজেক্ট সমূহকে ভিন্ন ভিন্ন স্তরে বিভক্ত
করলে পুরো ড্রয়িং দেখতে,আঁকতে, ও ছাপাতে সুবিধা হয়। আবার ভিন্ন ভিন্ন ফ্লোরে ভিন্ন
ভিন্ন প্ল্যান আঁকতে হয়। তাছাড়া লে আউট প্ল্যান, ফ্লোর প্ল্যান, বিদ্যুৎ প্ল্যান,
গ্যাস লাইন, ফার্নিচার ইত্যাদির জন্য কমন স্ট্রাকচারে ভিন্ন ভিন্ন প্ল্যান আঁকতে
হয়। কিন্তু অটোক্যাড কমন স্ট্রাকচার বা ড্রইং টি মাত্র একবারই আঁকতে হয়। লে-আউট
ক্যাডে কমন স্ট্রাকচার এবং ড্রয়িং টি মাত্র একবারেই আঁকতে হয়।যখন ইচ্ছা যে কোন
লেয়ার ফ্রিজ বা অফ করে রাখা যায়। কোন
অবজেক্টের কালার করতে চাইলে শুধু লেয়ারের কালার পরিবর্তন করলেই চলে। সুতরাং একটি
নির্দিষ্ট কালার একটি নির্দিষ্ট লাইন টাইপ তথ্যাদি ব্যবহার করে প্রয়োজনীয় লেয়ার
তৈরি করা যায়। যেহেতু অটোক্যাড লেয়ার সমূহ ট্রান্সপারেন্ট সেহেতু সকল লেয়ার অন
থাকলেও একটি লেয়ারের নিচের লেয়ারটি সহজেই দেখা যায়। অটোক্যাড লেয়ার একটি মুখ্য
ব্যাপার। প্রয়োজনীয় অসংখ্য লেয়ার অংকন করা যায়। বাড়ির ফ্লোর ডিজাইনে ইলেকট্রিক্যাল
লাইন, পাইপ লাইন, গ্যাস লাইন, টেলিফোন লাইন, ফার্নিচার ইত্যাদি ভিন্ন ভিন্ন
লেয়ারের সাহায্যে অঙ্কন করে সংযুক্ত করা
যায়। শুধু ইলেকট্রিক্যাল লাইন বা পাইপ লাইনের যে কোন একটি লে-আউট প্রিন্টিং করতে
চাইলে অন্যান্য লে-আউটসমূহ ফ্রিজ বা বন্ধ করে রাখতে হবে। এ-ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফাইল
তৈরির প্রয়োজন পড়ে না।
১৫.১)
প্রোপার্টিজ লেয়ার নিয়ন্ত্রণকারী অপশন চিহ্নিত করনঃ
অবজেক্ট
প্রোপার্টিজ টুলবারের মাধ্যমে ড্রয়িং অবজেক্ট এর লেয়ার,লাইন টাইপ, কালার ওয়েট
ইত্যাদি নিয়ন্ত্রন করা হয়। অবজেক্ট প্রোপার্টিজ টুলবারের দুটি কমান্ড টুলস এবং ৫টি
ড্রপ ডাউন লিস্ট রয়েছে। নিচে অবজেক্ট প্রোপার্টিজ টুলবারের চিত্র দেয়া হল-
চিত্র?>>>>>>>>>??????????????<<<<<<<<<<<<<<<<<<
নিন্মে
বিভিন্ন টুলস এবং ড্রপ ডাউন লিস্টের বর্ননা দেওয়া হল-
Make
objects layer current icon:- টুলবারের প্রথম আইকনে ক্লিক করে একটি
অপশন কার্যকরী করা যায়। এই অপশন কার্যকরী হওয়ার পর যেকোন লেয়ারের অবজেক্ট কে ক্লিক
করে কারেন্ট বা সচল করা যায়।
Layers
Icon:-
টুলবারের
দ্বিতিয় আইকনই হলো লেয়ারস আইকন। এই আইকন ক্লিক করে layer properties Manager dialogue box open করা হয় এবং নতুন লেয়ার তৈরি করা হয়।
Object
properties Control :
প্রথম
ড্রপ ডাউন লিস্ট থেকে লেয়ার অন/অফ/ লক/আনলক, ফ্রিজ/আনফ্রিজ ইত্যাদি নিয়ন্ত্রন করা
হয়।
Line
color control:
দ্বিতীয়
ড্রপ ডাউন লিস্ট থেকে লেয়ারের কালার নিয়ন্ত্রন বা সিলেক্ট করা হয়।
Line
type control: তৃতীয় ড্রপ লিস্ট থেকে লেয়ারের টাইপ নিয়ন্ত্রন বা
সিলেক্ট করা হয়।
Line
weight control: চতুর্থ ড্রপ ডাউন লিস্ট থেকে লেয়ারের লাইন ওয়েট
নিয়ন্ত্রন বা সিলেক্ট করা হয়। শেষ ড্রপ ডাউন লিস্ট সাধারনত হিডেন থাকে। এই লিস্ট
থেকে বাই-কালার সিলেক্ট করা হয়।
১৫.২)
লেয়ারের তৈরী এবং নামকরনঃ
একটি
ড্রয়িং এ বিভিন্ন অবজেক্ট অঙ্কন, ডাইমেনশন প্রয়োগ এবং টেক্সট এর কাজ করা হয়।
তাছাড়া প্রিন্টিং এর সময় তা ভিন্ন ভিন্নভাবে প্রিন্টিং এর প্রয়োজন পড়ে তাই লেয়ারের
প্রয়োজন হয়।
লেয়ার
তৈরির পদ্ধতিঃ
১।
অটোক্যাড গ্রাফিক্স উইন্ডোতে প্রবেশ করার পর বা যেকোন একটি ড্রয়িং ফাইল ওপেন করার
পর ফরম্যাট মেনু থেকে লেয়ার সিলেক্ট করি বা কমান্ড লাইনে লেয়ার লিখে এন্টার কী
প্রেস করি। বা অবজেক্ট প্রপার্টিজ টুলবার লেয়ার আইকনে ক্লিক করি।
২।
লেয়ার প্রপার্টিজ ম্যানেজার ডায়ালগ বক্স প্রদর্শিত হলে NEW বাটনে
ক্লিক করি। লেয়ার ১ নামের একটি অস্থায়ী লেয়ার নতুন লেয়ার হিসেবে প্রদর্শিত হবে।
৩।
ডাইমেনশন প্রয়োগের জন্য নতুন লেয়ারের তৈরি করতে লেয়ার ১ নামের ডিফল্ট লেয়ারের
ক্ষেত্রে নতুন লেয়ার নাম Dim লিখে এন্টার কী প্রেস করি।
৪।
Show details আইকনে ক্লিক করে ডাইমেনশন লেয়ারটির কালার নির্বাচনের জন্য Details এলাকার মধ্যে Name বক্সে ক্লিক করি । এই বক্সে Red, yellow, Green,
cyan, Blue, Magenta, white other ইত্যাদি অপশনের মধ্য হতে যেকোন
একটি কালার নির্বাচন করি। এক্ষেত্রে আমরা Red নির্বাচন করে
কারেন্ট বাটনে ক্লিক করার পর OK বাটনে ক্লিক করি। এখন Dim
নামে RED কালারের একটি সচল নতুন লেয়ার তৈরি
হল। এ অবস্থায় ড্রয়িং এ যেকোন ডাইমেনশন প্রয়োগ বা কোন কিছু ড্র করলে তা এই লেয়ারের
অন্তর্ভুক্ত হবে।
১৫.৩)
লেয়ারের সচল এবং প্রদর্শন করা।
পূর্বে
তৈরিকৃত লেয়ারসমূহ হতে কাজের সুবিধার্থে জন্য যে কোন লেয়ারকে কারেন্ট বা সচল করা
যায়। কোন লেয়ারকে সচল বা কারেন্ট করতে হলে নিন্মের পদ্ধতি অনুসরন করতে হবে।
১।
অবজেক্ট প্রপার্টিজ টুলবার হতে make অবজেক্ট লেয়ার কারেন্ট আইকনে ক্লিক করি।
আইকনে আকার বর্গাকৃতি ধারন করলে যে কোন লেয়ারের অবজেক্ট এর উপর ক্লিক করলে উক্ত
লেয়ার সচল বা কারেন্ট হবে।
চিত্র?>>><<<<<<<<<<<<>>>>>>>>>>>??????????????<<<<<<>>>>>>>>
২।
object properties
control Drop Dawn list থেকে প্রয়োজনীয় লেয়ার সিলেক্ট করলে উক্ত
লেয়ার সচল বা কারেন্ট হবে।
চিত্র?>>><<<<<<<<<<<<<//////////////////////...............।।
৩।
কমান্ড লাইনে লেয়ার লিখে এন্টার কী প্রেস বা অবজেক্ট প্রপার্টিজ টুলবারের লেয়ার
আইকনে ক্লিক করি। অবজেক্ট প্রপার্টিজ ম্যানেজার ডায়ালগ বক্স প্রদর্শিত হলে Name এলাকায়
প্রয়জনীয় লেয়ার সিলেক্ট করে কারেন্ট বাটনে ক্লিক করলে উক্ত লেয়ার সচল হবে।
লেয়ার
অন/ অফ করার পদ্দতিঃ
১।
কমান্ড উইন্ডোতে লেয়ার লিখে এন্টার কী প্রেস করি। বা অবজেক্ট প্রপার্টিজ টুলবারের
আইকনে ক্লিক করি। অবজেক্ট প্রপার্টিজ ম্যানেজার ডায়ালগ বক্স প্রদর্শিত হলে
অপ্রয়োজনীয় লেয়ারসমূহ সিলেক্ট করে Show details বাটনে ক্লিক করলে details
নামক এড়িয়া প্রদর্শিত হবে।
১৫.৪)
লেয়ার ফ্রিজ, লক এবং আনলক করাঃ
কোন
লেয়ারকে দীর্ঘ সময় ইনভিজিবল রাখতে চাইলে উক্ত লেয়ারকে ফ্রিজ করা হয়। করা ফ্রিজ
লেয়ারের কোন অবজেক্টকে অটোক্যাড প্রদর্শন,প্রিন্টিং বা রিজেনারেশন করে না। ফলে
জটিল ড্রয়িং এ zoom,
pan,Vpoint এর কার্যকারিতা দ্রুত করা যায়। ফ্রিজ করা লেয়ারকে thaw
করলে পুনরায় উক্ত লেয়ারের অবজেক্ট সমূহ রিজেনারেট এবং প্রদর্শিত হয়।
ফ্রিজ/আনফ্রিজ
করার পদ্ধতিঃ
১।
কমান্ড লাইনে লেয়ার লিখে এন্টার কি প্রেস করি বা অবজেক্ট প্রপার্টিজ টুলবার হতে
লেয়ার আইকনে ক্লিক করি।
২।
লেয়ার প্রপার্টিজ ম্যানেজার ডায়ালগ বক্স প্রদর্শিত হলে যে লেয়ার ট ফ্রিজ করা
প্রয়োজন সেটি সিলেক্ট করে show details এলাকায় ফ্রীজ ইন ভিউ পয়েন্টস
বক্সে ক্লিক করি বা ফ্রিজ আইকনে ক্লিক করি। এখন ফ্রিজ আইকনের আকার পরিবর্তন হবে।
টি
আর পর্দায় প্রদর্শিত হবে না।
লেয়ার
লক / আনলক করাঃ
অটোক্যাড
ড্রয়িং করার সময় কিছু লেয়ার বা অবজেক্ট এর উপর কাজ করতে না চাইলে ঐ সমস্ত লেয়ার
প্রয়োজনে লক করে রাখা যায়। লক করা লেয়ার পর্দায়
প্রদর্শিত হবে কিন্তু লেয়ারের অবজেক্ট সমূহ সিলেক্ট করা,এডিট করা যাবেনা।
লকড করা লেয়ারকে আনলক করে উক্ত লেয়ারকে কারেন্ট বা সচল করা যায় এবং আরও নতুন
অবজেক্ট অঙ্কন করা যায়।
লক/আনলক
করার পদ্ধতিঃ
১।
কমান্ড লাইনে লেয়ার লিখে এন্টার কী প্রেস করি বা অবজেক্ট প্রোপার্টিজ টুলবারের হতে
লেয়ার আইকনে ক্লিক করি।
২।
লেয়ার প্রোপার্টিজ ম্যানেজার ডায়ালগ বক্স প্রদর্শিত হলে যে লেয়ারটি লক করা প্রয়োজন
সেটি সিলেক্ট করে Show
details এলাকায় lock for editing বক্সে ক্লিক
করি বা লক / আনলক ক্লিক করি।
৩।
Ok বাটনে
ক্লিক করি। এখন নির্বাচিত লেয়ারটিতে আর এডিটিং বা সিলেক্ট করা যাবেনা।
১৫.৫)
লেয়ারে কালার এবং লাইন টাইপ সেট করাঃ
১।
কমান্ড লাইন layer
লিখে এন্টার কী প্রেস করি বা অবজেক্ট প্রোপার্টিজ টুলবার হতে লেয়ার
আইকনে ক্লিক করি।
২।
লেয়ার প্রোপার্টিজ ম্যানেজার ডায়ালগ বক্স প্রদর্শিত হলে যে লেয়ারটির কালার সেট করা
প্রয়োজন সেটি সিলেক্ট করে show details এলাকায় কালার ড্রপ ডাউন লিস্ট
থেকে কাঙ্খিত কালার সিলেক্ট করে Ok বাটন ক্লিক করি।
৩।
বা কালার আইকনে ক্লিক করি। সিলেক্টন কালার নামক ডায়ালগ বক্স প্রদর্শিত হলে কাঙ্খিত
কালার সিলেক্ট করে OK
বাটনে ক্লিক করি। এখন এই লেয়ারে কোন অবজেক্ট ড্র করতে তা নির্বাচিত
কালারে ড্র হবে।
চিত্র?>>>>>>>>>>>>>>>>???????????????????<<<<<<<<<<<<<
লেয়ারের
লাইন টাইপ সেট করাঃ
অনেক
সময় ভিন্ন ভিন্ন লাইন টাইপ ব্যবহার করা হয়। লাইন টাইপ বিভিন্ন রকম হতে পারে যেমন-
সরলরেখা,ড্যাশ রেখা, কেন্দ্র রেখা, ভগ্ন রেখা ইত্যাদি। ভিন্ন ভিন্ন লাইন ব্যবহার
করে ড্রয়িংকে সহজভাবে উপস্থাপন করা যায়।
লাইন
টাইপ নির্বাচন পদ্ধতিঃ
১।
কমান্ড লাইনে লেয়ার লিখে এন্টার কী প্রেস করি বা অবজেক্ট প্রোপার্টিজ টুলবার হতে
লেয়ার আইকনে ক্লিক করি।
২।
লেয়ার প্রোপার্টিজ ম্যানেজার ডায়ালগ বক্স লিস্ট থেকে কাঙ্খিত লাইন টাইপ সেট করা
প্রয়োজন সেটি সিলেক্ট করে Show details এলাকায় লাইনটাইপ ড্রপ ডাউন
লিস্ট থেকে কাংখিত লাইনটাইপ সিলেক্ট করি অথবা লাইনটাইপ আইকনে ক্লিক করে OK বাটনে ক্লিক করি। সিলেক্ট লাইনটাইপ নামক ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।
চিত্র?>>>>>>>>>>>>>?????????????????????????<<<<<<<<<<
৩।
সিলেক্ট লাইনটাইপ ডায়ালগ বক্স হতে কাঙ্খিত লাইনটাইপ সিলেক্ট করে OK বাটনে
ক্লিক করি। এখনই এই লেয়ারে কোন অবজেক্ট ড্র করতে তা নির্বাচিত লাইনটাইপ এ অঙ্কিত
হবে।
৪।
কাঙ্খিত লাইনটাইপ ডায়ালগ বক্সে না থাকলে Loan বাটনে ক্লিক করি। Load or reload
line types নামক ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। এই বক্স থেকে ইচ্ছে মত
যেকোন সিলেক্ট করে OK বাটনে ক্লিক করে টাইপ লোড করে নেয়া হয়।
চিত্র?>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<ম<>?????????????
0 comments:
Post a Comment