Friday, July 25, 2014


পাখি ড্রেস নিয়ে কবিতা

.
সাথী তুমি রাগ করোনা,
খোল তোমার আখি;
তোমার জন্য আনবো কিনে,
নতুন জামা পাখি
স্টার জলসা দেইখা যখন,
হইছ ঈমান হারা;
জানি এখন ঘুম হবেনা,
পাখি জামা ছাড়া
কি লাভ হবে একা বলো,
তোমায় দোষী করে;
পাখি জামা না পাওয়াতে,
একটা গেছে মরে
একটায় দিছে স্বামী তালাক,
হইছে অন্যের বধু;
হায়রে মরার পাখি জামা,
জানিস কত জাদু
যে জামাটা লাগবে সদায়,
দ্বীন ধর্মের কাজে;
সে জামাটা যায়না পাওয়া,
কোন নারীর মাঝে
হায়রে নারী পর্দা ছাড়ি,
ছুটছ কিসের পিছে;
একটা কথা মনে রেখো,
এই দুনিয়া মিছে
সময় থাকতে ওহে নারী, কর
খোদার
কাম;
না হয় শেষে ভাগ্যে তোমার,
মিলবে জাহান্নাম ।

0 comments:

Post a Comment